• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

Views: 19

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবুজ স্বপ্ন, সবুজ আশা-বৃক্ষ হোক ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় তিনি উপজেলা পরিষদের রাস্তার ধারে তালবীজ রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্দ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস, এম, শওকত আলম, ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা), উপদেষ্টা ও সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, সদস্য হিরন, অন্তর, রনি, জিছান, রাকিবুল হাসান মোন্নাফ ও শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা ।

সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মোট ৩০টি তালবীজ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে এসব বীজ থেকে তালগাছ বেড়ে উঠলে একদিকে যেমন এলাকার সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে। পাশাপাশি তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা) জানান, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্যহীনতা ও বৃক্ষনিধনের কারণে প্রকৃতি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও পতিত জমিসহ উপযুক্ত স্থানে তাল, নিম, বট, পাকুড়সহ দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের আহ্বান জানানো হয়। সংগঠনটির দাবি, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও তাদের কর্মসূচির অন্যতম লক্ষ্য।


এই বিভাগের আরও খবর