• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। ১২ জেলার পুলিশ সুপারসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাধিক জেলার পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিআইজি এবং বিশেষ পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও পরিবর্তন আনা হয়েছে।-খবর তোলপাড়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবেই এই বড় রদবদল করা হয়েছে। বদলির তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এসবি, সিআইডি, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পঞ্চগড়, জয়পুরহাট, নীলফামারী, চাঁদপুর, ফেনীসহ একাধিক জেলার পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিছু কর্মকর্তাকে পদোন্নতিসহ অন্য ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তর, সিআইডি, এসবি এবং বিভিন্ন রেঞ্জ ও মহানগর পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিআইজি ও অতিরিক্ত কমিশনার পর্যায়ের একাধিক কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে, যা প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ সুপার, আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি, আরএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) জিল্‌লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, এসবির (ঢাকা) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার (ডিআইজি), বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের (ঢাকা) ডিআইজি আশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি, সিআইডির (ঢাকা) ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির (ঢাকা) বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএনের পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে), ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে কেএমপির উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপপুলিশ কমিশনার এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজেদুর রহমানকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনের একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর