• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জীনগ্রস্ত ব্যক্তির গাছের মগডালে ওঠার বৈজ্ঞানিক বিশ্লেষণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন সাবেক শিক্ষক নেতা নুরুল ইসলামের ইন্তেকাল কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলার দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে স্মারকলিপি প্রদান পুলিশের অভিযানে ৩ মাদককারবারী গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেট দল বাংলাদেশে ২৪ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তানে ভয়াবহ গাড়িবোমা হামলা, পুলিশ চেকপোস্টে নিহত কমপক্ষে ১২ জন টরন্টোর সাথে দাপুটে জয় পেলো মেসির মায়ামি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পুলিশের অভিযানে ৩ মাদককারবারী গ্রেফতার

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন কথিত মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাতে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার থেকে মোস্তফি বাজারগামী সড়কে টহলরত পুলিশের কয়েকজন যুবকের চলাফেরায় সন্দেহ হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৩ জনের কাছ থেকেই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন- ভিম শর্মা গ্রামের শামসুল আলমের ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজিব টেপা মধুপুর (কাউনিয়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৩৮) এবং চায়না বাজার এলাকার আবু বক্করের ছেলে শাহ আলম (৪২)। পরে তাদের রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৫, তারিখ ১১ মে ২০২৬। সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে রাজারহাট উপজেলাকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর