আব্দুল মালেক, উলিপুর :
কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে এমপির পোদ্দারের মোড় হতে বুড়িতিস্তা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ।
রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এস এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, স্থানীয় এমপির প্রতিনিধি ও জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, রমেশ সাহা, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল সহ উপজেলা বিএনপি’ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রকল্প টি ২ কিলোমিটার সুরীর ডারা ব্রীজ পর্যন্ত বাস্তবায়ন হবে।