• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুণ যদু প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক প্রকল্পসমূহ ঘুরে দেখেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রশংসা করেন। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কুইচ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে।

প্রধান অতিথি ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ছাড়া একটি দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে। তাই নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর