• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

Views: 7

 

পিএম সৈকত:

ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘ ‘ইইপি’’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শ্রেষ্ঠ স্বনির্ভর দল ((Self-Help Group) নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজারহাট প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলার ১১০টি দলের মধ্য থেকে আত্মনির্ভরশীলতা, আর্থিক শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ১১টি সেরা দলকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমানসহ অতিথিবৃন্দ নির্বাচিত দলগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ওজন মাপার মেশিন তুলে দেন।

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক ড. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রান্তিক পরিবারের নারীদের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, সংস্থাটি দরিদ্র পরিবারের নারীদের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করছে।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর