• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ মে, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

 

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুড়িগ্রাম সদর এলএসডি গুদামে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন সংগ্রহকৃত চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে মিলার ডিলার ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

খাদ্য গুদাম কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।

এসময় সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজা আহাম্মেদ, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও মিলার শহীরুজ্জামান সাজু, মিলার ও ডিলার শামসুল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে ১৩৬০ টন ধান, ২৯৩৩ টন সিদ্ধ চাল ও ৪৯৭ টন আতপ চাল সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে দেশজুড়ে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ১৩ লাখ মেট্রিক টন চাল (সিদ্ধ ও আতপ)। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর