• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ৪০জন খামারির মাঝে আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনা সরঞ্জাম বিতরণ করলেন ইউএনও তানজিলা তাসনিম

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Views: 1

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খামারিদের আধুনিক ও স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা মডেল মসজিদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ৪০ জন খামারির মাঝে এসব উপকরণ তুলে দেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পর্যায়ক্রমে এ উপজেলার প্রায় ৬০০ জন খামারিকে এসব আধুনিক সরঞ্জাম প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।

এসময় প্রতিজন খামারিকে ২০ লিটার ধারণক্ষমতার স্টিল মিল্ক ক্যান ২টি, ১০ লিটারের মিল্ক বাকেট ১টি, ১৫০০ ও ২৫০ মিলিলিটারের মিল্ক মেজারিং পট ৪টি, টিট ডিপিং কাপ ১টি, হ্যান্ড গ্লোভস ১ জোড়া, তাপ ও আর্দ্রতা মাপক হাইগ্রমিটার ১টি এবং গামবুট ১ জোড়া দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী জানান, খামারিদের দুধ সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা কার্যক্রমকে আরও স্বাস্থ্যসম্মত ও আধুনিক করতে সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দুধের মান উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

উপকরণ পেয়ে খামারি ভানু রানী খুশি হয়ে বলেন, এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক উপকারী। আগে অনেক কাজ হাতে করতে হতো, এখন উপকরণ পাওয়ায় কাজ সহজ হবে। এতে খামার পরিচালনায় যেমন সুবিধা হবে, তেমনি দুধের মানও ভালো রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর