• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

Views: 8

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ মে) সকাল ১০টায় ব্র্যাক ফিসারিজের বাস্তবায়নে রাজারহাট উপজেলা ব্র্যাক অফিস মিলনায়তনে ব্র্যাক’র এরিয়া ম্যানেজার(দাবী) জান্নাতুল ইমরানের সভাপতিত্বে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

 

এসময় ব্র্যাকের অফিসার সেলস আ. জলিলের সঞ্চালনায় মৎস্য খামারি ও মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইলিয়াস হোছাইন ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মৎস্যবীদ মো. শামিম হোসাইন। প্রশিক্ষণে উপজেলার ৫৫ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মূল্যায়ন করে তাদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুনগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর