• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মেসির মায়ামিতে যোগ দিচ্ছে ব্রাজিলের ক্যাসেমিরো

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান অভিজ্ঞ তারকা ক্যাসেমিরো লিওনেল মেসির আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। অবশেষে দু’পক্ষের সেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। -খবর তোলপাড়।

গত জানুয়ারিতেই ক্যাসেমিরো ৩০ জুন চুক্তির মেয়াদ শেষেই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে, রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা মিডফিল্ডার ইন্টার মায়ামিতে যেতে পারেন ফ্রি এজেন্ট হিসেবে দ্বিতীয় দলবদল উইন্ডোতে। যা চলবে ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে মায়ামি ও ক্যাসেমিরোর মাঝে দর-কষাকষির অগ্রগতির খবর দিয়েছিল সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। ইন্টার মায়ামি ছাড়াও তাদের এমএলএস প্রতিদ্বন্দ্বী লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সৌদি আরবের আল-ইত্তিহাদও ৩৪ বছর বয়সী ফুটবলারের জন্য আগ্রহ দেখিয়েছিল।

ইএসপিএনের ব্রাজিলিয়ান সংবাদদাতা ফেলিপে সিলভা ও পেদ্রো আইভো আলমেইদাকে সূত্র জানিয়েছেন, মায়ামি এবং গ্যালাক্সি থেকে ক্যাসেমিরোর সঙ্গে গত মার্চে যোগাযোগ করা হয়েছে। যদিও তখনও তারা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। তবে ইন্টার মায়ামিই এই ফুটবলারের (ক্যাসেমিরো) প্রথম পছন্দ। যদিও ইন্টার মায়ামির কাছে ক্যাসিমিরোকে দেওয়ার মতো কোনো ‘ডেজিগনেটেড প্লেয়ার স্পট’ নেই, কারণ বর্তমানে এই তিনটি পদ লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বার্তারামে দখল করে আছেন। এমএলএসের ডেজিগনেটেড অবস্থানের বাইরে ক্যাসেমিরোর পারিশ্রমিক নিয়ে চুক্তি স্বাক্ষরের আগে তাকে সবার আগে একাধিকবার প্রস্তাব দেওয়া এলএ গ্যালাক্সির সঙ্গে ‘ডিসকভারি রাইট’-এর বিষয়টি নিষ্পত্তি করতে হবে মায়ামিকে।

এমএলএসের নিয়ম অনুযায়ী- কোনো ক্লাব নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসকভারি তালিকা থেকে পাঁচ খেলোয়াড়কে দল নিতে পারে। এই তালিকার মাধ্যমে একটি দল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্নের ব্যাপারে প্রধান স্বত্ব লাভ করে। ক্যাসেমিরোর জন্য এমএলএসের প্রথম ক্লাব হিসেবে দলবদলের বাজারে নামে এলএ গ্যালাক্সি, ফলে লিগটির ভিন্ন কোনো ক্লাবে যোগদানের ক্ষেত্রেও এই তারকার ডিসকভারি স্বত্ব এখন ক্লাবটির হাতে।

এদিকে, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে। যার জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো। তার এখন মনোযোগের কেন্দ্রবিন্দুতেও থাকবে মেগা এই ইভেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর