পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় “কাব্য তীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভবদগীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুনকর গ্রামে ভূমিদাতা ও সংগঠনের সভাপতি শ্রী সুনীল চন্দ্র সরকারের অনুদানকৃত জমিতে এ নির্মাণকাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কাব্য তীর্থ শিক্ষক ও সুধী সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উদ্বোধক ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র, শ্রী রনজিত কুমার রায়, সহ-সভাপতি পীযুষ কুমার রায়, শ্রী পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্র নাথ রায় এবং কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা এ ধরনের শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।