• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ” অভিযানের উদ্বোধন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

Views: 9

 

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে “খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীন বোরো সংগ্রহ” অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন সরকার, বিএনপি নেতা সাহেব আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানাযায়, চলতি বছরে বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে, এ্যাপস এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে লটারী করে ২৩০জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৬৯০মে.টন ধান। প্রতি কেজি চাল ৪৯টাকা দরে, উপজেলায় ৩৭জন মিলারের মাধ্যমে ৯৩৭মে. টন চাল ও প্রতি কেজি ৩৬টাকা দরে ৭৩মে.টন গম ক্রয় করা হবে। যা গত ৩মে তারিখে শুরু হয়ে আগামী ৩১আগষ্ট পর্যন্ত চলবে। গত মঙ্গলবার শামসুদ্দিন সরকার নামের এক চালকল মালিকের নিকট হতে ৫মে.টন চাল নিয়ে, চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর