• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ মাসের মধ্যে রামিসা হত্যার বিচার, সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি দিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত, আমরা আনন্দিত, আমরা আশাবাদী! ধরলা নদীতে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাঁজা কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিত রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহে লটারিতে ৪১৭ জন কৃষক নির্বাচিত চিলমারীতে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ” অভিযানের উদ্বোধন ‘অদৃশ্য শক্তিরথ দাপট! অনিয়মের অভিযোগে স্বাস্থ্য কর্মচারীর চার মাসে দু’দফা বদলী রাজারহাটে কবর থেকে লাশ চুরির চেষ্টা রংপুরে আধুনিক কসাইখানায় চলছে পরীক্ষামূলক পশু জবাই
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাঁজা

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা। যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার সকালে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা থামিয়ে মাদক কারবারী সুজন মিয়াকে আটক করা হয়। এসময় অটো রিক্সায় বহন করা তার একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা পাওয়া যায়। পরে সেই গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

আটক সুজন মিয়া (২৩) কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।

অপরদিকে,একই দিনে মাদারগঞ্জ ঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, প্রতিনিয়ত মাদক কারবারীরা মাদক পরিবহন ও বিক্রিতে নুতুন নুতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তারপরেও পুলিশ মাদক নির্মূলে মাঠে কাজ করছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর