• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত একযোগে কাজ করার আহ্বান জানালো বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদি ‘ডোনাল্ড ট্রাম্প’এর স্থান জাতীয় চিড়িয়াখানায় ভাই-বোনের মৃত্যু হলো পানিতে পড়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ও অবৈধ অতিক্রম প্রতিরোধে সতর্কতা জারি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালো বাংলাদেশের প্রধানমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা পেয়েছে স্বাস্থ্যের কর্মকর্তারা আলোচনা চলার মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভাই-বোনের মৃত্যু হলো পানিতে পড়ে

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

রংপুরের গঙ্গাচড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুশা মনি (১৫) ও ছোট ভাই সাইফ (৫)। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম।-খবর সংবাদদাতা গঙ্গচড়া।

তিনি পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, রংপুর নগরীর শিরিনপার্ক এলাকার বাসিন্দা রাসেল ও আদুরী দম্পতির মেয়ে রুশা মনি ও ছেলে কাইফ। মঙ্গলবার মায়ের সঙ্গে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে তারা। বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় রুশা মনি ও কাইফ। এক পর্যায়ে বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে যায় ছোট্ট কাইফ। ছোট ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন রুশা মনি। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। রুশা ও কাইফকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম বলেন, হাসপাতালে আনার পর শিশু দুটিকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি। তাদের শরীরে জীবনের কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর