• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলে মুখোমুখি সংর্ষে নিহত-২

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর) :

দিনাজপুর-সৈয়দপুর- মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শি ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) বিকাল অনুমান সাড়ে ৪টার সময় দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে (ইপিজেড,গারো ডাংগি ব্রীজ সংলগ্ন ) প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) মৃত্যু বরণ করেন। বর্তমান আমেনা বাকি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মোটরসাইকেলে বসে থাকা তার বন্ধু আহনাদ তহমিদ রিয়াদ (১৮) মারাত্বক আহত হয়। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যু জাবির খালেদ (১৮) উপজেলার গছাহার জেবি স্কুল সংলগ্ন গ্রামের চক্ষু ডাক্তার আশরাফুল খালেদ সাগর এর একমাত্র পুত্র এবং আহনাদ তহমিদ রিয়াদ (১৮) ভূষিরবন্দর বৈকুন্ঠপুর তমিজ চেয়ারম্যান পাড়ার ধান-চাউল ব্যবসায়ি আশরাফ হোসেন দুলাল এর একমাত্র পুত্র।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর