• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সৌদি আরবে ৪১ জন হাজির ইন্তেকাল, হজ শেষে দেশে ফিরল ১১,৬১৩ জন বাংলাদেশী

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

Views: 4

 

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১৪ জন। এর মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।-খবর তোলপাড়।

এদিকে ৩১ মে পর্যন্ত মোট ১১,৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমের হাজি ১,২৫৩ জন এবং বেসরকারি মাধ্যমের হাজি ১০,৩৬০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

অন্যদিকে, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন মোট ১৭৯ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালের ভর্তি রয়েছেন আরও ২২ জন হাজি। এছাড়া সৌদি আরবে অবস্থানরত হাজিদের জন্য ৫২ হাজার ৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৩ হাজার ৯৭৭টি সেবা প্রদান করা হয়েছে।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল। শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।

পবিত্র হজ পালনে এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর