• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাম খা গ্রামে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী সামিনা ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ সালে পারিবারিকভাবে সামিনার সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে রোমানা নামে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

অভিযোগে জানা যায়, বিচ্ছেদের পর সামিনা ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এদিকে বিদেশে অবস্থানরত রফিকুল ইসলাম পুনরায় তার সঙ্গে যোগাযোগ করে সন্তানকে কেন্দ্র করে নতুন করে সংসার করার আশ্বাস দেন। সেই বিশ্বাসে সামিনা চাকরি ছেড়ে রফিকুল ইসলামের বাড়িতে ফিরে আসেন।
সামিনার দাবি, রফিকুল ইসলামের কথায় তিনি নিজের সঞ্চিত প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে তার বাড়িতে পাকা ঘর নির্মাণে সহায়তা করেন। কিন্তু বাড়ির কাজ শেষ হওয়ার পর তাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়নি এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে সামিনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রোকাইয়া বেগম, আব্দুল লতিফ, নাসির শেখ, আতিয়ার রহমানসহ কয়েকজন বক্তব্য রাখেন।

ভুক্তভোগী সামিনা বলেন, “আমার একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সাবেক স্বামীর কথায় বিশ্বাস করেছিলাম। তার বাড়ি নির্মাণে আমার সব সঞ্চয় ব্যয় করেছি। এখন তিনি আমাকে অস্বীকার করছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

মানববন্ধনকারীরা দ্রুত বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর