• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ৯ জুলাই

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাই মাসে দাফন করা হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, আগামী ৩ ও ৪ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে ইমাম রেজা (আ.) মাজারে সমাহিত করা হবে।-খবর তোলপাড়।

ইমাম রেজা (আ.) শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ইমাম। তিনি হযরত আলী (আ.) ও বিবি ফাতেমা (আ.) এর বংশধর।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারান। ওইদিন সকালে তিনি তার বাসভবনে ছিলেন। হামলায় তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্য নিহত হন। তবে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। পরে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দেয়।

মোজতবা খামেনির সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। নতুন নেতা নির্বাচনে বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর