• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো! কোচিং সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ শিশু নিহত, আহত অনেক ভারতে ট্রাকে ধাক্কা দিয়ে মুহূর্তেরই বাসে আগুন: নিহত ৮, আহত ২৪ বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা ২০২৭ সালের হজের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন বাংলাদেশে ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

পিএম সৈকত :

জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মদানকারী শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই ৩৬ দিনব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট পর্যন্ত জেলা জুড়ে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, গণসংযোগ, সাংস্কৃতিক আয়োজন ও জনসম্পৃক্তমূলক কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর