• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব রাজারহাট-আনন্দবাজার রাস্তা নয়, যেন দুর্ভোগের প্রতিচ্ছবি: ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আমিরের বিয়ের প্রস্তুতি বাংলাদেশের সব হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ দখলীয় বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা ক্রিস্টাল মেথ আইস একটি অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক, যা দেশে সীমিত পরিসরে উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো উদ্ধার হলো বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।

এ বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর