• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জিম্বাবুয়ের বিপক্ষে সহজ লক্ষ্যে জয় হাতছাড়া বাংলাদেশের

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

Views: 6

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এনগারাভা-ইভান্স-এনগারাভা-মুজারাবানির বোলিং তোপে ৩৪ ওভারে সব উইকেট হারায় সফরকারীরা।

এতে ২৫ রানে জয় তুলে নেয় স্বাগতিকরা।-খবর তোলপাড়।

সোমবার (৬ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৭ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। এতে জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয় ওভারে মুজারাবানি বলে নিয়ামহুরি তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন তামিম। এরপরে ক্রিজে থিতু হওয়ার আগেই নাজমুল হাসান শান্ত ফিরিয়ে ২ উইকেট তুলে নেন মুজারাবানি। পরের ওভারেই আউট আরেক ওপেনার সৌম্য সরকার। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

এরপর চাপ কাটিয়ে জুটি গড়েন হৃদয় ও নুরুল হাসান সোহান। এই জুটি ভাঙ্গেন নিউম্যান নিয়ামহুরি। এরপর ব্যাটে এসে টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়া শঙ্কায় টাইগাররা।

ক্রিজে গিয়েই বাজে এক শট খেলছিলেন মেহেদী হাসান মিরাজ।
সাবধান হননি বাংলাদেশ অধিনায়ক। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব‍্যাট চালিয়েই ডিপ পয়েন্টে বেনেট তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মিরাজ।


এই বিভাগের আরও খবর