• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬

Views: 1

১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবেসিলেস্তেরা।

রবিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির কর্নার থেকে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন এনদোয়ে। ১১২ মিনিটে আলভারেজের পা থেকে দ্বিতীয় গোল আসে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন লাউতারো মার্তিনেজ।-খবর তোলপাড়।

ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে মেসি কর্নার থেকে দারুণ এক ক্রস ভাসিয়ে দেন বক্সের ভেতরে। সেখানে সবার ওপরে উঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিখুঁত গ্ল্যান্সিং হেডে বল পাঠিয়ে দেন কোবেলের নাগালের বাইরে। লিভারপুল মিডফিল্ডার এভাবেই ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান।

এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ১০টি, যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এর ফলে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের ১০ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর ৬৭ মিনিটে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করলেন এনদোয়ে। বাঁ প্রান্তে বল পেয়ে রিকার্দো রদ্রিগেজের সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেই বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর কঠিন কোণ থেকেও নিখুঁত সাইড-ফুট শটে বল জড়িয়ে দেন দূরের জালে। ফলে ম্যাচে ফেরে সমতা।

সমতা ফেরানোর ৫ মিনিট পর ম্যাচের ৭২ মিনিটে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের এমবোলো। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিমুলেশন (ডাইভ) করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় দলটির তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে।

ঘটনাটি ঘটে ভিএআর-এর হস্তক্ষেপের পর। রেফারিকে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। রিপ্লে পর্যালোচনা করে রেফারি মনে করেন, এমবোলো ফাউল আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ১০ জনের সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১১২ মিনিটে গ্যালারিভর্তি আর্জেন্টাইন সমর্থকদের গোল করে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। তাতেই প্রায় জয় নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

পরে ক্লাসিক এক পাল্টা আক্রমণে তিনজন আক্রমণভাগের খেলোয়াড়ের বিপরীতে মাত্র একজন ডিফেন্ডার। থিয়াগো আলমাদার প্রথম শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু ফিরতি বলে ঠিকই হাজির হন লাউতারো মার্তিনেজ। গোললাইন রক্ষায় দাঁড়িয়ে থাকা গ্রানিত জাকার পাশ কাটিয়ে সহজ টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

লাউতারোর গোলে আর কোনোভাবেই ফিরে আসার সুযোগ ছিল নয়া ১০ জনের সুইজারল্যান্ডের। ৩-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সুইসরা। শিরোপা ধরে রাখার মিশনে আবারও সেমিফাইনালে আর্জেন্টিনা।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর