• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সংসদে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

Views: 5

জাতীয় সংসদে নিজের একটি ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শুরুতেই শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।’-খবর তোলপাড়।

এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যার পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে যায় এবং সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি—এমন অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, প্রশ্নপত্রের বিষয়ে সবসময় সতর্ক থাকা হলেও এসব পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে দাবি এসেছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বন্যার কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা পুনরায় নেওয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন প্রশ্নপত্রের সেটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞানের পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর