• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুতের সঞ্চালন লস বেশি হওয়ায় বাড়ছে পাওয়ার গ্রিড বাংলাদেশের লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ ৫ আগস্ট খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবা‌রি‌দের হামলা, আহত ১ কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার পাসওয়ার্ডে বন্দি কুড়িগ্রামের স্বাস্থ্য সেবা! সেবা বঞ্চিত হলেও কপাল খুলেছে সংশ্লিষ্টদের ফিরে দেখা (৩৬) জুলাই: রিমেম্বারিং আওয়ার হিরোজ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

পিআইডি, রংপুর :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পরিবেশ রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, আমরা প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই, তাহলে দেশব্যাপী সবুজায়নের যে স্বপ্ন দেখা হচ্ছে, তা বাস্তবে রূপ নেবে।

শুক্রবার (৩১শে জুলাই) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ১০ দিনব্যাপী ‘লালমনিরহাট জেলা বৃক্ষমেলা, ২০২৬’-এর উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না; এটি ব্যক্তি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কিছু মানুষের অসচেতনতা ও দায়িত্বহীন আচরণ উদ্বেগজনক। বিভিন্ন সড়কের আইল্যান্ড, উন্মুক্ত স্থান ও জনসমাগম এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে রোপণ করা গাছ অনেক সময় অযত্ন, অবহেলা কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে নষ্ট হয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ডকে পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে তিনি নব-রোপিত গাছের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, বেসরকারি নার্সারি মালিকদের উৎসাহিত করতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তাদের উৎপাদিত গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নার্সারি মালিক সমিতির জন্য স্থান বরাদ্দেরও আশ্বাস দেন তিনি। সরকারের ঘোষিত ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাইখুল আরেফিন, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পরে মন্ত্রী জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি লালমনিরহাট জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল্যায়ন সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com