• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার রাজারহাটে চাঞ্চল্যকর জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি জাতীয় ছাত্র শক্তির নেতা লিমনসহ ৩ জন গ্রেপ্তার চাঞ্চল্যকর জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি জাতীয় ছাত্র শক্তির নেতা লিমনসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুতের সঞ্চালন লস বেশি হওয়ায় বাড়ছে পাওয়ার গ্রিড বাংলাদেশের লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ ৫ আগস্ট খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবা‌রি‌দের হামলা, আহত ১
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা এ জন্য দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছি। শর্তসাপেক্ষ জামিনের আদেশ বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত আনতে পারবো।-খবর তোলপাড়।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে আদেশটি বাতিলের জন্য দুবাইয়ে একটি ‘ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পান বেনজীর আহমেদ। বিষয়টি রবিবার গণমাধ্যমে প্রকাশিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ।

বেনজীর আহমেদের প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com