• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

Views: 5

পিএম সৈকত: 

দৈনিক করতোয়া পত্রিকা ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে এক আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,কানুরাম সিদ্দিকীয় দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলাম, আলোকিত রাজারহাট পত্রিকার প্রধান সম্পাদক দিপালী রানী রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আল মিজান মাহিন, প্রেসক্লাব সহ-সভাপতি আমিনুল ইসলাম, এম আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম,অভয়নগর পত্রিকার রাজারহাট প্রতিনিধি রতন চন্দ্র রায় অর্ঘ্য, আলোকিত রাজারহাট’র স্টাফরিপোর্টার মোস্তফা কামাল ও চাকিরপশার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হান্নান আলী ও জাহিদ হাসান প্রমূখ।

বক্তারা বলেন, গত অর্ধশতাব্দী ধরে দৈনিক করতোয়া নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করে এসেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির অবদান অনস্বীকার্য। গণতান্ত্রিক চেতনা ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় করতোয়ার ভূমিকা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ অভিযাত্রায় শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সভাপতি আব্দুল কুদ্দুস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘করতোয়া কেবল একটি পত্রিকা নয়, এটি এ অঞ্চলের সাংবাদিকতার আত্মমর্যাদার প্রতীক। আগামী দিনগুলোতেও আমরা স্বচ্ছতা ও নির্ভীকতার এই পথ ধরে এগিয়ে যেতে চাই।

আলোচনা শেষে দৈনিক করতোয়া পত্রিকা উত্তোরোত্তর কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ৫১ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


এই বিভাগের আরও খবর