• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার-১

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Views: 1

কুড়িগ্রামের উলিপুরে পাঁচটি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১ হাজার ৬৫০ টাকা উদ্ধারসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওই এলাকার নুর ইসলামের ছেলে।-খবর সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উলিপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ঈদগাহ মাঠ ও রেলওয়ে পুকুরের মধ্যবর্তী কাঁচা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে আটক করে। পুলিশের দাবি, আটকের পর জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করে তাঁর পরনের প্যান্টের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো পাঁচটি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ইয়াবা নিজের হেফাজতে রেখে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর