• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতের আঁধারে উধাও সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু পা হারিয়েও হার মানেননি সেকেন্দার পান দোকানের আয়েই তিন মেয়ের বিয়ে রংপুরের ৪ হত্যা: প্রীতিলতা রাত ২টা ৪০ মিনিটে তার বোনকে ফোন করেছিলেন কেন? সুপরিচিত আর্টিস্ট আবুল কাশেম আর নেই নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি: বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস ৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

Views: 0

পিআইডি, রংপুর:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, “চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা।”

বৃহস্পতিবার (২৭শে আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেলাই মেশিন, বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও দরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও দরিদ্র চার শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর