• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 3

পিএম সৈকত:

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সেবা-প্রত্যাশী নাগরিক তাদের নানা সমস্যা, অভিযোগ, মতামত ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি তুলে ধরেন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় নাগরিকদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধান করা প্রয়োজন, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সেবা গ্রহণে হয়রানি ও জটিলতা কমাতে প্রতি বুধবার নিয়মিতভাবে এই গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং দ্রুত সমাধানও মিলছে। বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতা নাগরিকরা সেবা পেয়ে উৎফুল্ল্য হয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর