Views: 2

আব্দুল মালেক উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে মৎস্য সম্পদ বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছের উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে পৌর শহরের মহারানী স্বর্ণময়ী সরোবরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ।
এরপর উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করার জন্য পোনা মাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা, কুড়িগ্রাম খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) রফিকুল ইসলাম, পান্ডুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ, মৎস্যজীবী সাধন সরকার, সমাজসেবক শাহ আলম প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, দেশীয় মাছের বংশ বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।