• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

কুড়িগ্রামে কন্যাশিশুর শিক্ষাজীবন নিরাপদ রাখতে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৫টি প্রতিষ্ঠানের ১৫০জন কিশোরী অংশগ্রহণ করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-“বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি।”-খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব। আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক আফসার আলী চাদ, প্রকল্প সমন্বয়ক কার্তিক চন্দ্র সেন, শিফটার আশিকা আক্তার শিমু প্রমুখ।

দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় এবং স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’ (এএফএডি’র) সোচ্চার প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ, উপস্থিত বক্তব্য, র‍্যালি ও নাটিকার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর