• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত রাজারহাট প্রকাশকাল ১–১৫অক্টোবর রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন দক্ষ জনশক্তি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান বাংলাদেশের রাষ্ট্রপতি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা আইন সবার জন্য সমান: বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’ —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হঠাৎ বিয়ের সাজে ক্যামেরাবন্দি হলেন প্রভা

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। সম্প্রতি নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা।

ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে। –বিনোদন তোলপাড়।

তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা? ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’ অভিনেত্রীর এই বক্তব্য থেকেই ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, সেটি এখনো জানাননি প্রভা।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর