Views: 7

কুড়িগ্রামের উলিপুরে স্বনামধন্য শিক্ষক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সংগ্রামী স্বর্গীয় অম্বিকা চরণ রায়ের স্মৃতি রক্ষার্থে অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়েছে। “অম্বিকা ফাউন্ডেশন”-এর উদ্যোগে এবং অম্বিকা চরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় ও পৌত্র এনসিসি ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় এই বৃত্তির আয়োজন করা হয়।-খবর সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম)।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অসংকোচ আয়োজনের মাধ্যমে উপজেলার ছয়জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।