Views: 4

।। স্ট্যানলী উপমা অধিকারী।।
১১ বছরের ঐশী। ইচ্ছে হয় ভাইয়ের মতো অঙ্ক করতে, বই-খাতা নিয়ে স্কুলে যেতে, নতুন কিছু শিখতে। ভাই যখন অঙ্ক করে, ঐশী তখন মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মনে মনে হয়তো ভাবে, ইশ্! সেও যদি এমন করে অঙ্ক করতে পারত! কিন্তু তার হাতে বই-খাতার বদলে থাকে সংসারের কাজ।
মাকে স্কুলে যাওয়ার কথা বললে মা নীরব থাকেন, শুধু বলেন, “তাড়াতাড়ি কাজগুলো শেষ কর!”
মায়ের সেই নীরবতার আড়ালে হয়তো লুকিয়ে আছে অসহায়ত্ব, অভাব আর বাস্তবতার কঠিন হিসাব। কিন্তু ঐশীর ছোট্ট মনে যে স্বপ্নটা বাসা বেঁধেছে, তার কী হবে? যে বয়সে তার স্কুলের বেঞ্চে বসে অঙ্ক করার কথা, সে বয়সে কেন তাকে সংসারের কাজ সামলাতে হবে?
আচ্ছা, ঐশী কি কোনো দিন সত্যিই বই-খাতা হাতে স্কুলে যেতে পারবে? ভাইয়ের পাশে বসে অঙ্ক করতে পারবে? নাকি তার স্বপ্নগুলোও একদিন সংসারের কাজের ভিড়ে হারিয়ে যাবে?
লেখক: স্ট্যানলী উপমা অধিকারী।