• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ৩৪

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Views: 5

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন শিশু ও একজন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।-খবর তোলপাড়।

স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ৩৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লেডি রিডিং হাসপাতালে ৩৩ জনের মরদেহ আনা হয়েছে। নিহত শিক্ষক সামরিন বিবির বয়স ২৫ বছর। আহত শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। হাসপাতালটি থেকে ১৭ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে একজন শিক্ষক ও তিন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

রেসকিউ ১১২২-এর আঞ্চলিক পরিচালক আরিফ খাত্তাক জানান, ধসে পড়া ভবন থেকে একজন নারী শিক্ষকসহ ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে ১০০ জন উদ্ধারকর্মী, ১৮টি অ্যাম্বুলেন্স ও তিনটি ভারী যান অংশ নেয়। দুর্ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি তিনতলা একটি অস্থায়ী কাঠামো ছিল। পুলিশের পক্ষ থেকে স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলের ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হচ্ছে, ওপরের একটি কক্ষের ছাদ ধসে নিচতলার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।


এই বিভাগের আরও খবর