• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনাসদস্যসহ আহত ৬

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

Views: 7

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার আব্দুর রকিব।-খবর তোলপাড়।
পুলিশ সুপার বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে উজোবাজারে অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্য আহত হন।
তিনি জানান, একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
আব্দুর রকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উজোবাজারের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে রয়েছে। এ ছাড়া সাজেকে অবস্থানরত সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন। পুরো ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়িতে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটকেরা নিরাপদে দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন।


এই বিভাগের আরও খবর