• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Views: 10

নওগাঁ জেলা সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১টায় হাঁসাইগাড়ী ইউনিয়নে ভুতুলিয়া মোজামের বাড়ি সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।-খবর সংবাদদাতা, নওগাঁ।

১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্য সড়কটি মোট ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু পরে পর্যায়ক্রমে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা ব্যয়ে ১ হাজার ৩৫ মিটার দূরত্ব ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা সড়ক গ্রামীণ সড়ক, ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা ব্যয়ে ১ হাজার মিটার দৈর্ঘ্যের ভবানীনগর ব্রীজ থেকে নামা কূজাগাড়ি গ্রামীণ সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয়ে ৮শ’ ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভীমপুর বাজার থেকে সোনার পড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমূখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর