• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Views: 5

এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া আবাসন , শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৯০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।-খবর তোলপাড়।

শনিবার (২৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশটিতে পরিচালিত এক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২২ জন।

এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষ ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। এছাড়া আরও ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

এদিকে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।


এই বিভাগের আরও খবর