• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 
মুঠোফোন ও প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে ভলিবল, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, হরিশ^র তালুক উচ্চ বিদ্যালয়, ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রীড়ামুখী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।


এই বিভাগের আরও খবর