• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনা করবেন ৫ এমপি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Views: 3

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায় পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।-খবর তোলপাড়।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তিনি মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন। এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া সংসদ সদস্যরা (এমপি) হলেন- নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নির্ধারিত জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদের অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনায় সভাপতিমণ্ডলীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।


এই বিভাগের আরও খবর