• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 1

নোয়াখালীর সুবর্ণচরে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। ভাড়া করা মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর গার্ডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। গুরুতর আহত অপর বন্ধুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।-খবর সংবাদদাতা, নোয়াখালী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে শাহদাত হোসেন (১৯), কামাল উদ্দিনের ছেলে আবদুল করিম (১৭) এবং রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার পাড়ে বেড়ানোর পরিকল্পনা করে তিন বন্ধু স্থানীয় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল ভাড়া করেন। বিকেলে তারা বাড়ি থেকে রওনা হন। একই এলাকার আরও কয়েকজন তরুণ ও কিশোর পৃথক মোটরসাইকেলে তাদের সঙ্গে যাচ্ছিলেন।

কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারে আঘাত করে। এতে ছিটকে পড়ে শাহদাত ও করিম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার দিনই তার নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছিল। অন্যদিকে শাহদাত একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিনজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা অধিকাংশ সময় একসঙ্গে চলাফেরা করতেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান বলেন, তিন বন্ধু সব সময় একসঙ্গে থাকতেন। ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এমন দুর্ঘটনায় তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর