• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধিদল পরিদর্শন করলেন কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাইল্ড ক্লাব

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 9

 

পিএম সৈকত:

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমে ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় পরিচালিত সীড্স (SEEDS) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে স্ট্রমে ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিদল।

​বুধবার(১৮নভেম্বর) সকাল ১০টায় প্রতিনিধিদল বিদ্যালয় চত্বরে পৌঁছালে চাইল্ড ক্লাবের কোমলমতি শিশুরা তাদের উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর শিশুরা অতিথিদের সামনে চমৎকার ছড়া, কবিতা আবৃত্তি এবং আকর্ষণীয় গেম ও পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সকল ভিজিটরের মন কেড়ে নেয়।

​পরিদর্শনকালে শিশুরা তাদের নিজ হাতে তৈরি নিরাপদ পানির ব্যবস্থা, সততা স্টোর, হাত ধোয়ার ডিভাইস এবং বিদ্যালয়ের সুন্দর ফুলের বাগান অতিথিদের ঘুরে দেখায়। শিক্ষার্থীরা কীভাবে এসব উদ্ভাবনী ও স্বাস্থ্যসম্মত বিষয়গুলো পরিচালনা করছে, তা সচক্ষে দেখে বিদেশি অতিথিরা অত্যন্ত অভিভূত হন এবং শিশুদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

 

​পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক কার্যক্রমের ভালো দিক পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শোনেন। বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যগণ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আনন্দিত হন এবং কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটি এবং স্থানীয় কমিউনিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।


এই বিভাগের আরও খবর