• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

Views: 1

নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ থিওরি মালয়েশিয়ায় প্রতিষ্ঠা পাচ্ছে। এই দর্শনের আলোকে পরিচালিত মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এআইইউ) ২০২৬ সালের স্নাতক শিক্ষার্থীরা গ্রাজুয়েড ডিগ্রি লাভ করেছেন। সোমবার (২৩ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থেকে ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন।-খবর তোলপাড়।

তবে সম্প্রতি তার হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কিছুসংখ্যক কার্যালয়ে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। তবে এসব ঘটনায় শুরু থেকেই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ড. মুহাম্মদ ইউনূস বা তার অধীন ইউনূস সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এতদিন এসব বিষয় নিয়ে ড. ইউনূস চুপ ছিলেন বলে তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তার ভাষ্য।

তবে তার বা ইউনূস সেন্টারের নীরবতা নিয়ে নানা মহলে একের পর এক প্রশ্ন উঠতে থাকলে- সোমবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কথা বলেছেন তিনি।

দায়সারা সেই বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রল বোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না।

তিনি আরও জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এদিকে, মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগের আগে তার মালিকানাধীন গ্রামীণ ফোনের টেলিকম ভবন (টাওয়ার-২) পরিদর্শন করেন। নগর স্থাপত্যে আধুনিক নকশা, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব নির্মাণের সমন্বয়ে প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে আধুনিক স্থাপত্যের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। নির্মাণকাজে জ্বালানি সাশ্রয়, সম্পদের কার্যকর ব্যবহার এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর বিষয়কে বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে।

ইউনূস সেন্টারের একজন কর্মকর্তা ভিওডি বাংলাকে বলেন, ড.  ইউনূস এখন বিশ্বে তার ‘থ্রি জিরো’ থিওরি বা দর্শন প্রতিষ্ঠায় মনযোগী রয়েছেন। সফর শেষে তিনি ঢাকা ফিরবেন।

ইউনূস সেন্টার সূত্র আরও জানিয়েছে, মালয়েশিয়ায় ওই সমাবর্তনে  শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল উৎসবের আবহ। দীর্ঘদিনের অধ্যবসায় ও শিক্ষাজীবনের অর্জন উদ্‌যাপনের পাশাপাশি সমাবর্তনটি শিক্ষার্থীদের জন্য নতুন এক যাত্রার সূচনা করে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা নিয়ে বৃহত্তর কর্মজগতে প্রবেশের প্রত্যয় ব্যক্ত করেন নবীন গ্র্যাজুয়েটরা।

অধ্যাপক ইউনূসের চ্যান্সেলরশিপে এআইইউ পরিচালিত হচ্ছে তার বহুল আলোচিত ‘থ্রি জিরো’ দর্শনের আলোকে। এই দর্শনের তিনটি লক্ষ্য, দারিদ্র্যহীন বিশ্ব, বেকারত্বহীন সমাজ এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক দর্শনের অন্যতম ভিত্তি সামাজিক ব্যবসা, যার মাধ্যমে মুনাফার পাশাপাশি সামাজিক সমস্যার টেকসই সমাধানকে গুরুত্ব দেওয়া হয়।

এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনবিষয়ক উৎকর্ষকেন্দ্র (এসইডিআই) শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব সামাজিক ব্যবসায় রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে। সামাজিক ব্যবসা প্রকল্প প্রতিযোগিতা, নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন এবং প্রাথমিক বিনিয়োগ তহবিলের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়া হচ্ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘থ্রি জিরো ক্লাব’ শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশগত সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে কাজ করছে। ক্লাবটি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা চার বছর সেরা অধিভুক্ত প্রতিষ্ঠান এবং ২০২৩ ও ২০২৪ সালে সেরা থ্রি জিরো ক্লাবের স্বীকৃতি অর্জন করেছে।


এই বিভাগের আরও খবর