• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে খেলাধুলায় মাতল নারী ও কিশোরীরা বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ চার গ্রেডে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামোর সুপারিশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা আ. লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বললো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ খ্যাত ওটিলিয়া বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গত ২৬ মাসে ১৯ সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ৮৪: টেলিগ্রাফ কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ খ্যাত ওটিলিয়া

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

Views: 0

চলতি মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে রাজধানীতে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। ‘বিলিওনেরা’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পীর অনুষ্ঠানটির আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।-তোলপাড় বিনোদন ডেস্ক।

‎সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে কনসার্টের তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। এর আগে গত অক্টোবরে ওটিলিয়া নিজেও তার ফেসবুক পেজে ঢাকার এই কনসার্টের প্রচার চালান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী দুয়েক দিনের মধ্যেই অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠান আয়োজনের জন্য এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতির প্রক্রিয়া চলছে। অনুমতি পাওয়া গেলেই টিকিট বিক্রির কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

‎২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করে। একাধিক দেশের সংগীত তালিকায়ও শীর্ষস্থান দখল করে গানটি।

উল্লেখ্য, ২০২২ সালে ‘টিকিফাই’-এর আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। প্রায় চার বছর পর আবারও ঢাকায় ফিরছেন এই রোমানিয়ান পপ তারকা। তার এবারের কনসার্ট ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


এই বিভাগের আরও খবর