• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে ৪৩ বছর পর আবার জ্বলে উঠল বিদ্যোৎসাহী পাঠাগার কুড়িগ্রামে উলিপুরে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে খেলাধুলায় মাতল নারী ও কিশোরীরা বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ চার গ্রেডে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামোর সুপারিশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা আ. লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বললো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ খ্যাত ওটিলিয়া বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গত ২৬ মাসে ১৯ সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ৮৪: টেলিগ্রাফ কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে ৪৩ বছর পর আবার জ্বলে উঠল বিদ্যোৎসাহী পাঠাগার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
oplus_2

Views: 1

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগারের দরজা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী ও পূর্ব নাওডাঙ্গার মহেশের বাজারে কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়ের পরিচালনায় পাঠাগারটি পুনঃ শুভ উদ্বোধন করা হয়।-খবর আব্দুল মালেক, উলিপুর(কুড়িগ্রাম)।

উদ্বোধক ও আলোচনা সভার সভাপতিত্ব করেন দলদলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক শ্রী হরেন্দ্র নাথ রায়। বিদ্যুৎ রায়ের সঞ্চালনা বক্তব্য দেন অ্যাড. প্রদীপ কুমার রায়, বিশিষ্ট সংগীতশিল্পী পঞ্চানন রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব সাঈদ আক্তার আমিন, উলিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জমিদার রায়, শিক্ষার্থী সেজুতি রায় জয়িতা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. প্রদীপ কুমার রায়ের মা রজরানী রায়, উলিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মালেক, এনজিও কর্মী দিলীপ কুমার রায়, সমাজসেবক ইয়াসিন আলী, সংগীতশিল্পী পরেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, একটি পাঠাগার মানে একটি আলোকিত সমাজের ঠিকানা। ১৯৮২ সালে যে আলো একবার জ্বলেছিল, তা নিভে গিয়েছিল। আজ আবার সেই আলো জ্বলল। আমরা চাই, এই পাঠাগার থেকে আগামী প্রজন্ম জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মানুষের মতো মানুষ হবে। বই-ই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে।

উল্লেখ্য, বিদ্যোৎসাহী পাঠাগার প্রথম উদ্বোধন হয় ১৯৮২ সালে। এরপর নানা কারণে পাঠাগারটি বন্ধ হয়ে যায়।


এই বিভাগের আরও খবর