• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।-খবর তোলপাড়।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার উন্নয়নের পাশাপাশি নারী এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে ফ্যামিলি কার্ড চালু করেছে। এর পাশাপাশি আমরা আরও একটি পরিকল্পনা নিয়েছি। খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত শিক্ষা বিনা বেতনে করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা এবার সেই সুযোগ আরও সম্প্রসারণ করে ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের সঙ্গে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে। তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই।’

মহিলা আসনের সাংসদ শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দেব। আমি এখানে সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় আছে। ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় প্রায় এক কোটি ২০ লাখের মতো বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সকল বাচ্চাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর