• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ কিয়ারার

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

মাতৃত্বের বিরতি ভেঙে নতুনরূপে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। শুটিং শুরুর আগ থেকেই টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। তবে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই অভিনেত্রী। বিনোদন তোলপাড়।

সিনেমার বেশ কিছু দৃশ্য কাটতে নির্মাতাদের অনুরোধ জানিয়েছেন কিয়ারা। যে সিনেমা নিয়ে এতটা আশাবাদী ছিলেন, সেটির দৃশ্য কাটার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, মা হওয়ার পর থেকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছেন কিয়ারা। গ্ল্যামার নির্ভর ইমেজ থেকে বেরিয়ে এসে অভিনয়ে সংযত রূপে দেখা দিতে আগ্রহী তিনি। সেই ভাবনা থেকেই সিনেমাটিতে অভিনয়ের সময়ও কিছুটা সংযত ছিলেন।

তবে নির্মাণ শেষে সিনেমা মুক্তির মুখে এসে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন অভিনেত্রী। তিনি নির্মাতাদের কাছে এসব দৃশ্যে কাটছাঁট করে সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, শুটিং শেষে সিনেমার দৃশ্য দেখে আপত্তি জানান কিয়ারা। সহ-অভিনেতা ইয়াশ এবং পরিচালকের কাছে অন্তরঙ্গ দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে কোনো দৃশ্যেই তিনি অস্বস্তিতে পড়বেন না। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দেন। কিন্তু ফুটেজ দেখার পর তিনি হতাশ হন এবং কিছু দৃশ্য রাখার বিষয়ে আপত্তি জানান।

অন্যদিকে, অবাক করার বিষয় হলো পরিচালক ও অভিনেত্রীর মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এমনকি এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সিনেমাটির মুক্তির তারিখও বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে নতুন করে আবারও মুক্তি স্থগিত হওয়ার খবর শোনা যাচ্ছে।

এর মধ্যে কিয়ারার এই দাবি নতুন করে জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ ও কিয়ারা। এছাড়াও এতে অভিনয় করেছেন নয়নতারা ও হুমা কুরেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর