• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে কে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।-খবর তোলপাড়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয়, আগুন লাগার ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

মিডিয়া অফিস আরও স্পষ্ট করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর এই হামলার কোনো ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর