• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের আনন্দকে বাড়িয়ে দিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটির ঘোষণা করা হয়েছে। ঈদ উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদরাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন। যদিও সাধারণ সরকারি ছুটি ৭ দিন নির্ধারিত হয়েছে। তবে পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে এই দীর্ঘ ছুটির সূচি অপরিবর্তিত থাকছে।-খবর তোলপাড়।

২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদরাসায়।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রবিবার) থেকে, যা ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একইভাবে কলেজেও ১২ দিনের নির্ধারিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি থাকছে।

মাদরাসার ক্ষেত্রে এই ছুটির পরিধি আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির শুরুর আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদরাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে।

উল্লেখ্য যে, সরকার এবারের ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ঘোষণা আসে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।’ অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। তবে মন্ত্রিপরিষদের এই ঘোষণার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ১৬ ও ২১ দিনের দীর্ঘ ছুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর