• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার(২১জুন) দুপুরের দিকে নিপা রানী সকলের অগোচরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ডাকাডাকি করলে তার সাড়া না পাওয়ায় ঘরের ভিতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

 

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে কি কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com